সর্বশেষ

বাল্যবিবাহের বিপক্ষে জোলি

ডেস্কঃ

মানবাধিকার কর্মী হিসেবে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সুখ্যাতি রয়েছে।অভিনয় ও পরিচালনার পাশাপাশি নানা ধরনের সমাজকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করেন তিনি। সম্প্রতি বাল্য বিবাহের বিপক্ষে নিজের মতামত দিলেন ৬ সন্তানের জননী জোলি।
ইন্ডিয়া টুডে জানায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘আনব্রোকেন’ সিনেমার পরিচালক অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘উন্নয়নশীল দেশগুলোর এক-তৃতীয়াংশ মেয়েদের জোরপূর্বক বিয়ে দেওয়া হয়। ১৮ বছরের কম বয়সী এই মেয়েদের পরিবারকে অনেক সময় টাকা দিয়েও রাজি করানো হয়, যা একেবারেই অনুচিত।’

এই অভিনেত্রীর সঙ্গে একমত পোষণ করে মিস. ম্যাগাজিনের সম্পাদক বলেন, ‘বাল্য বিবাহ শুধুই যে একটি মেয়ের স্বপ্ন ভেঙে দেয়, তা নয়। বাল্য বিবাহের কারণে মেয়েটি অল্প বয়সে মা হয়, যা তার জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’

৩৯ বছর বয়সী জোলি বাল্য বিবাহ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে ২০১৪ সালে ‘ডিফ্রেট’ নামে একটি সিনেমা প্রযোজনা করেন। চলচ্চিত্রটি ইতোমধ্যেই সানডান্স ফিল্ম ফেস্টিভ্যাল ও বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার অর্জন করেছে।
http://adf.ly/z8VHp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.