ইউরোপিয়ান ফুটবলে প্রথমবারের মতো পেনাল্টি শ্যুটআউটে হেরেছে লিভারপুল।
বৃহস্পতিবার ইউরোপা লিগের রাউন্ড অব থার্টি টু’র দ্বিতীয় পর্বে তুরস্কের ক্লাব বেসিকতাসের কাছে ৫-৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে অল রেডরা। ইস্তাম্বুলের কামাল আতাতুর্ক স্টেডিয়ামে প্রতিযোগিতার শেষ ৩২’র প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছিল লিভারপুল। ফিরতি লেগে একই ব্যবধানে জেতে বেসিকতাস। তাই দুই লেগ মিলে ১-১ ব্যবধানে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।খেলার ৭২ মিনিটে স্বাগতিক দলের পক্ষে গোলটি করেন তাদের জার্মান মিডফিল্ডার আলি আরস্লান। ফলে খেলায় সমতা আসে খেলায় জয়-পরাজয় নির্ধারণে ৩০ মিনিট যোগ করা হয়। তাতেও ম্যাচের ফলাফল না আসায় টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণের সিদ্ধান্ত হয়। আর তাতেই কপাল পোড়ে লিভারপুলের। ইংলিশ দলটিকে ৫-৪ গোলে হারিয়ে প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডে উঠেছে বেসিকতাস। j1

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন