সর্বশেষ

বিএনপি কোন ষড়যন্ত্র করেনা বা লাশের রাজনীতি করেনা-খোকা

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেন, মাহমুদুর রহমান মান্না একজন কিংবদন্তী ছাত্র নেতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু), ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে (ঢাকসু) তিনি একাধিকবার ছাত্র নেতৃত্ব দিয়েছেন। এই কারণে তার কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ভাবে আন্দোলন সফল করা যায় সেই সম্পর্কে তাত্ত্বিক আলোচনা করেছি।

তিনি আমাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন। সেটা আমি শুনেছি। কোন কোন জায়গায় আমরা একমত হয়েছি আবার কোন কোন জায়গায় আমরা একমত হতে পারেনি। ভিন্ন মত পোষণ করেছি। তার মানে এই নয় আমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি। আমরা কোন ষড়যন্ত্র করিনি। লাশের রাজনীতিও করিনি। আন্দোলন সফল করার কৌশল বের করার চেষ্টা করেছি।

মান্নার সঙ্গে তার কথপোকথনের টেপ প্রকাশ হয় রোববার। এর প্রেক্ষিতে তার সঙ্গে আমেরিকায় কথা হয় মঙ্গলবার দুপুরে সোয়া বারোটার দিকে। তিনি টেলিফোনে এক সাক্ষাৎকারে  বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.