ডেস্কঃ
প্রতিবেশী ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নাকচ করে দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ ‘অপ্রত্যাশিত’।
স্থানীয় সময় সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেন পুতিন।
সাক্ষাতকারে সম্প্রতি মিনস্কে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তির প্রতিও সমর্থন জানান পুতিন। রুশ সেনারা বিদ্রোহীদের হয়ে ইউক্রেনের অভ্যন্তরে লড়াই করছে বলে আনীত অভিযোগও নাকচ করে দেন তিনি।
পূর্ব ইউক্রেনে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে যুদ্ধের সম্ভাবনা রয়েছে কি-না সাক্ষাতকারে এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন-এ ধরনের সম্ভাবনা নেই, আশা করি এমনটি কখনো হবে না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন