বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিট থেকে বিকেলে ৫টা ৪০ মিনিট পর্যন্ত টানা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আলীপুর এলাকায় অবস্থিত আল মাদ্রাসা আবু বক্কর (রহ) মাদ্রাসা থেকে একটি ল্যাপটপ, একটি কম্পিউটার ও বেশ কিছু সিডি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মিফতা উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আলীপুরের একটি মাদ্রাসায় ও একটি ইসলামিক একাডেমিতে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে মোট ২৩জনকে আটক করা হয়। তাদের র্যাব সদর দপ্তরে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’
স্থানীয় সূত্র জানিয়েছে, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে র্যাব-৭ এর অধিনায়কের নেতৃত্বে ১৩ টি গাড়ীর বিশাল বহর নিয়ে হাটহাজারী পৌরসভার আলীপুর পুরাতন থানা ভবনের এ কে শাহেনা নামে একটি চারতলা ভবন ঘেরাও করে র্যাব। এরপর সেখানে অবস্থিত আল মাদ্রাসাতু আবু বক্কর (রহ.) মাদ্রাসায় টানা ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে ২০জনকে আটক করে। এরপর উপজেলা কমপ্লেক্সের সামনে অবস্থিত আদর্শ ইসলামিক একাডেমিতে অভিযান চালিয়ে সেখান থেকে অধ্যক্ষ মাহবুবুল হাছান, সহকারি শিক্ষক হারুন ও ওসমানকে আটক করা হয়।
আল মাদ্রাসাতু আবু বক্কর (রহ.) মাদ্রাসায় আটক হওয়া ছাত্ররা গত কয়েক মাস ধরে শরীয়াহ গ্র্যজুয়েশন কোর্স নামে ৪০ দিনের একটি কোর্স করছিলেন। তাদের গতিবিধি ছিল সন্দেহজনক। তারা সেখান থেকে বের হতেন না। শুধুমাত্র প্রতি শুক্রবার জুমার নামাজের জন্য জামে মসজিদে গেলেও কারো সাথে কথা বলতেন না। এছাড়া তারা সারাক্ষণ কোর্সের নামে মাদ্রাসার একটি কক্ষে শলা পরামর্শ করতেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এম৩১

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন