সর্বশেষ

মার্কিন আদালাতে লাদেনকে লেখা চিঠি

আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনকে লেখা এক চিঠি তোলা হয়েছে আদালতে। বুধবার সন্দেহভাজন সন্ত্রাসী পাকিস্তানি তরুণ আবিদ নাসিরের বিচারের সময় এসব দলিল নিউইয়র্কের একটি আদালতে উপস্থাপন করা হয়। খবর বিবিসির।
আদালতে তোলা চিঠিসহ বিভিন্ন কাগজপত্রে যুক্তরাজ্য, ইউরোপ ও রাশিয়ায় বিভিন্ন হামলার পরিকল্পনার উল্লেখ আছে। এগুলো জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনকে ২০১১ সালে হত্যার অভিযানের সময় পাকিস্তানের অ্যাবোটাবাদের সেই বাড়ি থেকে জব্দ করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে বোমা হামলার ষড়যন্ত্র করার অভিযোগে আবিদ নাসিরের বিচার হচ্ছে। তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। ওসামা বিন লাদেনকে লেখা চিঠিতে বিভিন্ন সন্ত্রাসী হামলার পরিকল্পনার বর্ণনা থাকলেও ম্যানচেস্টার বা আসামি নাসিরের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। লাদেনের উদ্দেশে লেখা চিঠিটির লেখক জানাচ্ছেন, যুক্তরাজ্য, রাশিয়া ও ইউরোপে ‘ভাইদের’ পাঠানো হয়েছে। কিন্তু তাঁদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ‘হাওয়া প্রতিকূলে বইছে।’
আবিদ নাসিরকে যুক্তরাজ্য থেকে ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। নিউইয়র্কের আদালতের অভিযোক্তারা বলছেন, নাসির ম্যানচেস্টারের একটি বিপণিকেন্দ্র এবং নিউইয়র্কের পাতাল রেলে হামলার লক্ষ্যে আল-কায়েদার ষড়যন্ত্রে জড়িত ছিলেন।সূত্রঃবিবিসি
Mt

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.