সর্বশেষ

অবসরে যাচ্ছেন অভিজ্ঞ ইউনুস খান

পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খানকে এই বিশ্বকাপের পর আর ওয়ানডে ক্রিকেটে দেখা যাবে না। ওয়ানডে থেকে বিদায় নেবার ঘোষণা দিয়েছেন এই পাকিস্তানি ক্রিকেটার। এই মাসের শুরুতে টুইটার অ্যাকাউন্টে এমন একটি ইঙ্গিত তিনি দিয়েছিলেন। যদিও গেল জানুয়ারিতে তিনি বলেছিলেন, এখনই ওয়ানডে ক্রিকেট থেকে সরে যাবার ইচ্ছে তার নেই। শেষ পর্যন্ত ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দিলেও টেস্ট ক্রিকেটে খেলে যাওয়ার কথা জানিয়েছেন ইউনিস।
মঙ্গলবার টুইটারে ইউনিস জানিয়েছেন, "২০১৫ বিশ্বকাপের পর আমি ওয়ানডে থেকে অবসর নেব। টেস্ট ক্রিকেট খেলে যাবো।" এই টুইটের কয়েক ঘণ্টা পর আবার টুইট করে ইউনিস জানিয়েছেন, "আমার পুরো ওয়ানডে ক্যারিয়ারে আপনাদের সমর্থন ও প্রার্থনার জন্য ধন্যবাদ জানাই...এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। সবাইকে ভালোবাসি!"
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ইউনিস অবশ্য দলের একটি নিয়ম ভেঙেছেন। বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই আসরের সময় খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। সেই সাথে এটি ব্যবহার করলে শাস্তির মুখোমুখি হবার ঘোষণাও দেওয়া হয়েছিল। সেই আইনটা ভাঙলেন ইউনিস। ক্যারিয়ারে ২৬৩ ম্যাচে ৩১.৩১ গড়ে ৭২০৩ রান করেছেন ইউনিস। পাকিস্তানের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। বিশ্বকাপে খেলা শেষ দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন তিনি। এক ম্যাচে ৬ ও অন্য ম্যাচে শূন্য রানে বিদায় নিয়েছেন।
Mt

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.