সর্বশেষ

পড়ালেখা শেষ করতে চান সোনম কাপুর

ভারত তো বটেই বিশ্বজুড়েই পরিচিতি পেয়েছেন ভারতীয় অভিনেত্রী সোনাম কাপুর। তারপরও খুশি নন ‘খুবসুরাত’ সোনাম। কারণ, এখন পর্যন্ত পড়াশোনা শেষ করতে পারেননি তিনি।
তবে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী আবার হাতে তুলে নিতে চান বই। জানালেন, চলতি বছরই স্নাতক ডিগ্রি অর্জন করার ইচ্ছা রাখেন তিনি।
“আমার সবচেয়ে বড় অনুশোচনা হলো, আমি আমার পড়াশোনা শেষ করিনি। তবে এ বছরই আমি তা শেষ করতে চাই। আমি সিদ্ধান্ত নিয়েছি, সাহিত্য বিষয়ে স্নাতক ডিগ্রি নেবো। শিগগিরই আমি ফর্ম পূরণ করে ভর্তি হয়ে যাবো।”

২০০৭ সালে সঞ্জয় লিলা বানসালির সিনেমা ‘সাওয়ারিয়া’র মাধ্যমে বলিউডে পা রাখেন সোনাম। সাম্প্রতিক সময়ে তাকে দেখা গেছে ‘ডলি কি ডোলি’তে, যা দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

সোনাম আরও জানান, কলেজের দ্বিতীয় বর্ষে থাকার সময়ই কাজ করতে শুরু করেন তিনি। ফলে পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। তবে সোনামের মতে, আরও চার বছর অপেক্ষা করে অভিনেত্রীর খাতায় নাম লেখানো উচিত ছিল তার।

বর্তমানে সোনাম ব্যস্ত আছেন সালমান খানের বিপরীতে নতুন সিনেমা ‘প্রেম রাতান ধান পায়ো’র কাজে। অভিনয়ের পাশাপাশি বোন রিয়া কাপুরের সঙ্গে মিলে একটি ফ্যাশন হাউজ গড়ে তোলার কাজ করছেন।


N11

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.