নিহত খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনির পরিবারের সদস্যদেরকে ধরে নিয়ে গেছে পুলিশ। নুরুজ্জামান জনির অন্তসত্তা স্ত্রীসহ পরিবারের সদস্যদের থানায় নিয়ে গেছে পুলিশ। জনির সাতমাসের অন্তস্বত্ত্বা স্ত্রী অনুনয়-বিনয় করে পুলিশের কাছে বলেন,
মা (খালেদা জিয়া) আমাকে ডেকেছেন। আমি তার সঙ্গে দেখা করে চলে যাব।আমরা কোন
রাজনৈতিক কারণে বা কথা বলতে আসিনি। কিছুদিন পর আমার সন্তান হবে আমি দোয়া
নিতে এসেছি।
বিএনপি চেয়ারপারসন
খালেদাজিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জনির অন্তসত্তা
স্ত্রী মনিরা পারভীন মনিষা ও তার পরিবার গুলশান কার্যালয়ের সামনে এক
ঘণ্টার বেশি সময় অপেক্ষা করেও কার্যালয়ের ভেতরে যেতে পুলিশের অনুমতি
পাননি তারা। তখন নিহত জনির পুরো পরিবারকে একটি সিএনজি অটোরিক্সায় তুলে
সেটিকে কর্ডন করে গুলশান থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় তাদের সঙ্গে
যাওয়া ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সেলিনা জাহান নিশিতাকেও আটক
করেছে পুলিশ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন