বোলিংয়ের পর ব্যাটিংয়েও বাংলাদেশের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো।
শ্রীলঙ্কার ৩৩২ রানের পাহাড় সামনে নিয়ে ব্যাট করতে নেমে সাজঘরে ফিরেছেন
প্রথম সারির ছয় ব্যাটসম্যান।শ্রীলঙ্কার ৩৩২ রানের পাহাড় ঘাড়ে নিয়ে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে কোনো রান উঠার আগেই সাজঘরে ফিরেন তামিম ইকবাল।
লাসিথ মালিঙ্গার বলে সরাসরি বোল্ড হয়েই ফিরেছেন বাংলাদেশের ওপেনার। তামিম ফেরার পর ক্রিজে এসে ভালোই শুরু করেছিলেন সৌম্য সরকার। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথুসের একটি বাইরের বল খোঁচা মারতে গিয়ে ক্যাচ দেন সাঙ্গাকারার হাতে। ১৫ বলে পাঁচ চারে ২৫ করেন তিনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন