মিশরে মুসলিম ব্রাদারহুডের ১৮৩ জন নেতাকর্মীর ফাঁসির আদেশ দিয়েছেন একটি আদালত। ২০১৩ সালে কায়রোতে একটি পুলিশ স্টেশনে হামলার অভিযোগে তাদের এই সাজা দেয়া হয় । সেই হামলার ঘটনায় কায়রোর কেরদাসা পুলিশ স্টেশনের অন্তত ১১জন অফিসার নিহত হন । মুসলিম ব্রাদারহুডের নেতা মুহাম্মাদ মুরসি সরকারের পতনের পর তাদের আটক করা হয় । গত বছর দেশটিতে ব্রাদারহুডের বেশ কয়েকজন নেতাকর্মীর মৃত্যুদণ্ডাদেশ দেয়া হলেও এখনো তা কার্যকর করা হয়নি । মিশরের সর্বোচ্চ ধর্মীয় নেতা গ্রান্ড মুফতির অনুমতি ছাড়া সেখানে কোনো মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা যায় না ।
a 21


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন