সর্বশেষ

তারেক,খালেদার পদত্যাগের দাবিতে হরতাল ডাকলো আসল বিএনপি।


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত বলে দাবিদার ‘আসল বিএনপি’ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পদত্যাগের দাবিতে আগামী রোববার বেলা ১২টা থেকে ৩টা ১৭ মিনিট পর্যন্ত হরতাল ডেকেছে।
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সসম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির ক্রান্তিকালীন রাজনীতির সঙ্কটকালীন মুখপাত্র কামরুল হাসান নাসিম। এই সময় দলের অপরাপর নেতাদের মধ্যে আবুল খায়ের, আব্দুল মান্নান, আযহারুল ইসলাম, টিপু মীর, সেলিম আহমেদ, আয়শা আক্তারসহ বেশকয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কামরুল হাসান নাসিম বলেন, ‘আমরা দেখতে পারছি বেগম খালেদা জিয়া এখন আর রাজনৈতিক দল নয়, অপশক্তির ধারক। সঙ্গত কারণে তার পদত্যাগ করা এখন বিএনপির মনের দাবি। ঠিক সে কারণেই আগামী রোববার বেলা ১২টা থেকে ৩টা ১৭ মিনিট পর্যন্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পদত্যাগের দাবিতে ‘হরতাল’ আহ্বান করা হলো।’
Mt
  http://www.adf.ly/z8VHp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.