আন্তর্জাতিক ডেস্কঃভারত পাকিস্তান ম্যাচ কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান।মিসবাহ-ইউনিস-আফ্রিদিরা এখন নিদের দেশে ভিলেন ৷ চলতি বিশ্বকাপে ভারতের কাছে
ষষ্ঠবারের জন্য হারের পর পাকিস্তানের বিভিন্ন জায়গায় ভাঙচুর, বিক্ষোভ হয়েছে
। করাচি থেকে শুরু করে লাহোর, সর্বত্রই একই ছবি । টিভির দোকানে ভাঙচুর,
ক্রিকেটারদের ছবিতে আগুন লাগানো ইত্যাদি ক্রমাগত বেড়েই চলেছে ৷
অবস্থা সামাল দিতে নামানো হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী । রবিবার গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত । আর প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৩০০ রান তোলে । জবাবে ৪৭ ওভারে ২২৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান । বিরাট ব্যবধানে হারে মিসবা অ্যান্ড কোং ৷
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা । আর ওয়াঘা সীমান্তের দু’পারে চড়ে পারদ । রবিবার ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি । কিন্তু ভারতের কাছে হার মেনে নিতে পারেনি পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা ।
মিসবাহ-উলহক, শহিদ আফ্রিদিদের কুশপুত্তলিকা পোড়ানো হয় । পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় বিভিন্ন জায়গায় । শুধু সাধারণ ক্রিকেটপ্রেমীরাই নন, হার নিয়ে মিসবাহদের ওপর চটেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও ।
N11

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন