সর্বশেষ

নাইজেরিয়ায় ফের নারী বিদ্রোহীর আত্মঘাতী হামলা, নিহত ৫

নাইজেরিয়ার পোতিসকাম শহরে ফের আত্মঘাতী হামলা চালিয়েছে এক নারী বিদ্রোহী। উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ ইয়োবের এই শহরে রবিবারের হামলায় নিহত হয়েছে অন্তত পাঁচ জন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, পোতিসকামের একটি মার্কেটে এই বোমা হামলার ঘটনা ঘটেছে। ইব্রাহিম মাইশাগো নামের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘মার্কেটের মূল ফটকে চেক করতে চাইলে ওই নারী বাধা দেন এবং তর্কাতর্কি শুরু করেন।’ ইব্রাহিম বলেন, ‘তর্কের এক ফাঁকে তিনি বোমাটি বিস্ফোরণ করেন। এতে তিনি নিজে নিহত হন। নিহত হয়েছেন আরও পাঁচ জন।’ আত্মঘাতী এই হামলায় আরও অনেকে আহত হয়েছে বলে জানান ইব্রাহিম। তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.