সর্বশেষ

সানি লিওনকে লজ্জায় ফেলেছেন আমির।

সম্প্রতি এফআইআর-এর মুখোমুখি হওয়া আলিয়া ভাটের কারণে মোটেও উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন তার বোন ও অভিনেত্রী পূজা ভাট। আলিয়া বিতর্কিত এআইবি নকআউটে অংশ নিয়ে এ মামলার মুখোমুখি হলেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
আলিয়া ভাটকে এ মামলার মুখোমুখি করা মানে আদালতের মূল্যবান সময় নষ্ট বলে মন্তব্য করেছেন পূজা। পাশাপাশি তিনি পিকে সিনেমার কারণে আমির খানের সমালোচনাও করেন।
পূজা বলেন, 'আমার মনে হয় এটি ভণ্ডামিপূর্ণ। স্বঘোষিত নীতিবাদী আমির খান বিশ্বের জন্য ভীতিকর ও বিপজ্জনক। আমি তার অভিনব নীতিকথার ভয়ে ভীত। তিনি তার কাজের স্থান সম্পূর্ণভাবে ভুলে গিয়েছেন। দ্বিমুখী গান ভাগ ডিকে বোস (দিল্লি বেলিতে) ও পিকে পোস্টারে তিনি কল্পনাকেও হার মানিয়েছেন। সানি লিওনকেও তিনি লজ্জায় ফেলেছেন।'
৪১ বছর বয়সী পূজা ভাট ৯০ দশকে আমির খানের সহশিল্পী ছিলেন। পরবর্তীতে তিনি চলচ্চিত্র নির্মাণে মন দেন। 'দিল হ্যায় কি মানতা নাহি' সিনেমায় আমির ও পূজার রোমান্টিক দৃশ্য রয়েছে।
Mt

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.