সর্বশেষ

ভিলিয়ার্স ঝড়ে রান পাহাড়ে দ. আফ্রিকাঃবিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরী

ওয়ানডের দ্রুততম শতকের রেকর্ডের মালিক এবি ডি ভিলিয়ার্স অল্পের জন্য বিশ্বকাপের দ্রুততম শতকের রেকর্ড ভাঙতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের সেরা প্রতিযোগিতায় ৫২ বলে করা তার শতকটি দ্বিতীয় দ্রুততম।
শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৪০৮ রান করে দক্ষিণ আফ্রিকা। এতে সবচেয়ে বড় অবদান ১৬২ রানে অপরাজিত থাকা ডি ভিলিয়ার্সের।

৬৬ বলে খেলা ডি ভিলিয়ার্সের অধিনায়কোচিত ইনিংসটি ১৭টি চার ও ৮টি ছক্কা সমৃদ্ধ।

৩০ বলে অর্ধশতকে পৌঁছানো ডি ভিলিয়ার্স তিন অঙ্কে পৌঁছান ৫২ বলে। তার তৃতীয় অর্ধশতকটি আসে মাত্র ১২ বলে।

বিশ্বকাপে দ্রুততম শতকের রেকর্ডটি আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়ানের। গত আসরে ইংল্যান্ডের বিপক্ষে দলকে দারুণ জয় এনে দেয়ার পথে ৫০ বলে শতক করে এই রেকর্ড গড়েন তিনি।

N11

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.