সর্বশেষ

গাজীপুরে পুড়েছে দোকানসহ ১০ ঘর

আগুনে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার মৌচাকের ভান্নারা এলাকায় আওলাদ হোসেন নামের একজনের ভাড়া বাড়িতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
তবে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর আগেই ওই বাড়ির ছয়টি ঘর এবং পাশের দর্জি ও মুদির দোকানসহ চারটি দোকান পুড়ে যায় বলে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তা অপূর্ব জানান।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে  ওই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.