সর্বশেষ

অমর একুশে বইমেলা উপলক্ষে টেলিটকের ' বর্ণমালা '

অমর একুশে বইমেলা ২০১৫ উপলক্ষে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বর্ণমালা নামে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে টেলিটক। বইমেলার প্রথমদিন পহেলা ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ৭টায় মেলা প্রঙ্গনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর উদ্বোধন করেন।

বইমেলার টেলিটকের প্যাভিলিয়নে এই সংযোগ সিমটি পাওয়া যাচ্ছে। বইমেলা শেষে সারাদেশে টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টারে বর্ণমালা পাওয়া যাবে। বইমেলার প্রথম দিন থেকে প্যাকেজটি কেনা যাবে। সংযোগমূল্য মাত্র ৫০ টাকা।

এই সংযোগ চালু করলেই ৫০মিনিট অন-নেট টকটাইম, ৫০টি এসএমএস ও এমএসএস এবং ২৫০ মেগাবাইট ডাটা পাওয়া যাবে।

টেলিটক এর বিক্রয় ও বিপণনের মহা ব্যবস্থাপক শাহ আলম জানান, আপাতত সংযোগটিতে অন-নেটে ৩০ পয়সা, অফ-নেটে ৬০ পয়সা প্রতি মিনিট কল চার্জ নিধারণ করা হয়েছে। পাঁচশ এমবি ডাটা পাওয়া যাবে ৭০ টাকায়। ১জিবি একশ ৩০ টাকা এবং ৫ জিবি ডাটার মূল্য ৪০০ টাকা। এয়ার টাইমে ১০ সেকেন্ডে পালস।
- See more at: http://www.jagonews24.com/m/details.php?id=13715#sthash.kRS8i59M.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.