সর্বশেষ

পদ্মায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবি

পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে একটি লঞ্চ পদ্মায় ডুবে গেছে। রবিবার দুপুর ১২টার দিকে এমএল মোস্তাফা নামের লঞ্চটি একটি কার্গো নৌযানের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক তথ্য বলছে, লঞ্চটিতে প্রায় শতাধিক যাত্রী ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে। তবে এখনও কারো মরদেহ পাওয়া যায়নি।
বিআইডাব্লিউটিএ’র ট্রাফিক পরিদর্শক দীনেশ কুমার সাহা ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পাটুরিয়া থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর কার্গো লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.