সর্বশেষ

নিউইয়র্ক থেকে ৩ আইএস জঙ্গি গ্রেপ্তার: এফবিআই

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে বিদেশি বংশোদ্ভূত তিন মার্কিন নাগরিককে আইএসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করেছে এফবিআই।

মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই এদের প্রত্যেকের বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের প্রমাণ পেয়েছে। এমনকি অভিযুক্ত তিনজনের মধ্যে দুই ব্যক্তি পুলিশ ও এফবিআই কর্মকর্তাদের হত্যারও হুমকি দিয়েছে। যদি তাদের সিরিয়া যেতে কোনো বাধা দেয়া হয়, তাহলে বাধা দানকারীকে হত্যার হুমকী দিয়েছে বলে এফবিআই জানায়।

চলতি মাসে উজবেক ভাষায় প্রকাশিত এক ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশ করে এরা মার্কিন কর্তৃপক্ষের নজরে আসে। এমনকি একটা পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও হত্যার হুমকী দেয়া হয়।

অভিযুক্তরা হলেন উজবেকিস্তানের আবদুরাসুল জুরাবোয়েভ (২৪) এবং আব্রার হাবিয়েভ (৩০)। অপরজন কাজাখাস্তানের নাগরিক আকরোর সাইদাকমেতোফ (১৯)। এদের প্রত্যেকের বিরুদ্ধে ইসলামি জঙ্গি সংগঠন আইএসকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে।

তবে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

মঙ্গলবার তুরস্কের ইস্তানবুল যাওয়ার পথে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয় সাইদামেতোফ। বুধবার নিউইয়র্ক থেকে অপর দুজনকে গ্রেপ্তার করা হয়।

সরকার পক্ষের এক আইনজীবি বলেন, ‘জুরাবোয়েভ আগামী মাসের যেকোনো দিন নিউইয়র্ক থেকে ইস্তানবুলে যাত্রার পরিকল্পনা করে।’

সন্দেহভাজন অভিযুক্ত তৃতীয় ব্যক্তি হাবিয়েভ সাইদামেতোফকে সিরিয়ার জন্যে অর্থ সহায়তা দিযেছিলেন বলে জানা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.