চৌদ্দগ্রামে ১ শিবির নেতা নিহত হয়েছে। তার নাম সাহাবুদ্দিন পাটোয়ারি। ।পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। তিনি এলাকার শিবির সভাপতি ছিলেন বলে শিবিরের দাবি।তার বাড়ি চৌদ্দগ্রাম পৌরসভা এলাকার চান্দিশকরা গ্রামে।
‘সাদা পোশাকের পুলিশ’ বৃহস্পতিবার বিকালে শাহাবুদ্দিনকে বাড়ির সামনে থেকে নিয়ে যায় বলে দাবি করেছেন তার মা ছাকিনা বেগম।
কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের উপর হামলার পর গোলাগুলিতে ওই শিবির নেতা নিহত হন।”
তবে কখন, কোথায় এ ঘটনা ঘটে সে বিষয়ে কিছু জানাননি এই পুলিশ কর্মকর্তা।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডবয় শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে চৌদ্দগ্রাম থানার এসআই ইব্রাহীম অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ হাসপাতালে নিয়ে আসেন। তার মাথায় গুলির চিহ্ন ছিল।
লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
বিএনপি জোটের লাগাতার অবরোধ ও কয়েক দফা হরতালের মধ্যে গত মঙ্গলবার ভোর রাতে এই চৌদ্দগ্রামেই নাশকতার সবচেয়ে বড় ঘটনা ঘটে।
সেদিন দূরপাল্লার একটি বাসে ছোড়া পেট্রোল বোমায় সাত যাত্রী ঘটনাস্থলে পুড়ে মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা আরেকজনের মৃত্যু হয়।
নিহত শাহাবুদ্দিন পাটোয়ারী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সমাজবিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্র বলে তার পরিবার জানিয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন