ওয়ানডে ক্রিকেটের র্যাংকিংয়ে শীর্ষ স্থানে অস্ট্রেলিয়া। আর বাংলাদেশের
অবস্থান নয় নম্বরে। র্যাংকিংয়ের এমন ব্যবধান আর শক্তির পার্থক্য সত্ত্বেও
বাংলাদেশকে নিয়ে ভয় আছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের। এই
বিশ্বকাপে এরই মধ্যে ‘ছোট’ দল আয়ারল্যান্ড টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজকে
হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে। টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট অস্ট্রেলিয়া
এভাবে ‘বাংলাদেশ-লজ্জা’ পেতে চায় না। এ কারণেই সতর্ক ম্যাক্সওয়েল।
‘আপনারা দেখেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড ম্যাচটি খুব কাছাকাছি নিয়ে গিয়েছিল, তাদের মাত্র তিন উইকেট পতনই বাকি ছিল। আয়ারল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়াটাও দেখেছেন’, বলেছেন ম্যাক্সওয়েল। এরপর ওয়ানডে ক্রিকেটে নির্দিষ্ট দিনে যেকোনো কিছু ঘটতে পারার কথা বলেন অস্ট্রেলিয়া দলের এই অলরাউন্ডার। ‘যে কোনো দল যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারে। বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন’, তার সংযোজন। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাশরাফিদের ম্যাচ শনিবার ব্রিসবেনের গ্যাবায় শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।
ওয়েবসাইট।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন