সর্বশেষ

কামরুজ্জানের সাথে সাক্ষাৎ করতে গেছেন তার পরিবার

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রবেশ করেছেন তার স্ত্রীসহ পরিবারের আট সদস্য। তাদের সাক্ষাতের বিষয়টিকে নিয়মিত সাক্ষাতের অংশ বলে দাবি করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী। তিনি জানান, তারা আধা ঘণ্টার মতো দেখা করার সময় পাবেন।
আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে কারাগারের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন। আট সদস্যের মধ্যে রয়েছেন ; কামারুজ্জামানের স্ত্রী নূরুন্নাহার, মেয়ে আফিয়া নূর, পুত্রবধূ শামীম আরা, শ্যালক আবুল কালাম আজাদ, ভাগ্নে সানোয়ার হোসেন এবং তিন ভাগ্নি রোকসানা জেবিন, শাহানা জেবিন ও আফরোজা জাহান।
Mt

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.