সর্বশেষ

শান্তি চায় আলকায়দা,অস্ত্র ছেড়ে শান্তির পথে।

অবশেষে শান্তিচুক্তি সাক্ষরিত হল মালির সেনাবাহিনী ও আল কায়দা জঙ্গি গোষ্ঠীর সদস্যদের মধ্যে৷
দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে দেশের সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে আসছিল আল কায়দা জঙ্গি গোষ্ঠীর সদস্যরা৷ মালির অন্যতম গুরুত্বপূর্ণ শহর বামাকোতে দীর্ঘদিন ঘাঁটি গেড়েছিল ওই জঙ্গি গোষ্ঠীর সদস্যরা৷ মালি থেকে আল কায়দাকে সমূলে উৎখাত করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ফ্রান্স তথা আফ্রিকার বেশ কয়েকটি দেশ৷তবে শেষমেশ মালি সেনাবাহিনী ও আল কায়দা দু’পক্ষের তরফ থেকেই শান্তি চুক্তিতে আগ্রহ প্রকাশ করতে দেখা যায়৷
সেনা সূত্রে খবর, শান্তি চুক্তির জন্য আল কায়দা এবং দেশের সেনাবাহিনীর সদস্যরা সোমবার আলজেরিয়ায় এক বিশেষ বৈঠকে বসেছিলেন৷
পরিশেষে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দু’পক্ষই শান্তি চুক্তিতে স্বাক্ষর করে৷

Mt

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.