চলচ্চিত্রকে বিদায় জানালেন বাংলা চলচ্চিত্রের সমসাময়িক আলোচিত নায়িকা
মাহিয়া মাহি। অগ্নি-২ এর পরে নতুন কোন ছবিতে অভিনয় করবেন না সময়ের সবচেয়ে
সম্ভাবনাময়ী এই চিত্রনায়িকা। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক
স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন তিনি। এদিনই পড়াশোনার জন্য নিউইয়র্কে পাড়ি
জমান তিনি।
জানা গেছে, নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে বিবিএ অনুষদে ভর্তি হচ্ছেন মাহি। এজন্য নতুন আর কোনো ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মাহি অভিনীত ‘অগ্নি-২’ ছবিটির শুটিং ২০ ফেব্রুয়ারি থেকে ব্যাংককে শুরু হচ্ছে। মাহি যদি তার সিদ্ধান্ত থেকে না সরে আসেন তাহলে ‘অগ্নি-২’ ই হতে যাচ্ছে তার শেষ ছবি।
a 21

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন