সর্বশেষ

রাষ্ট্রদ্রোহিতার মামলায় ভয় পাই নাঃডঃ কামাল

বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমি দেশদ্রোহিতার অভিযোগের পরোয়া করি না। পাকিস্তান আমলেও দেশদ্রোহিতার অভিযোগ করা হয়েছিল। বিএনপি এবং এরশাদও করেছিল। কিন্তু ২০১৫ সালে এধরনের কথা শুনতে হবে- এটা শুধু আমার জন্য নয়, দেশের জন্য লজ্জা ও দুর্ভাগ্যজনক। যিনি এ অভিযোগ করেন তার জন্যও লজ্জাজনক।

আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের বর্ধিতসভায় সভাপতির বক্তব্যে কামাল হোসেন এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ডঃ কামাল বলেন, যিনি এ অভিযোগ করেছেন, তার ব্যাপারে কিছু বলার নেই। তিনি ছেলে মানুষের মতো না ভেবে না বুঝে কথা বলেছেন। তবে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।



এন১১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.