সর্বশেষ

এ কী করলেন এনামুল!

বাংলাদেশের শুরুটা হতে পারত স্বপ্নের মতো। কিন্তু তা হয় নি। হয়নি একটি সহজ ক্যাচ ফেলে দেওয়ার কারণেই। দায়ী ব্যক্তি এনামুল হক। এ​মনিতে খুব ভালো ফিল্ডার হিসেবে পরিচিত এনামুল লাহিরু থিরিমান্নের ক্যাচটি যেভাবে ফেলে দিলেন তার মূল কত বেশি হয় এই মুহূর্তে বাংলাদেশ শিবিরে ভাবনা হতে পারে এটিই।
টস জিতে ব্যাটিং করতে নামা শ্রীলঙ্কানদের জন্য এরচেয়ে বড় আশীর্বাদ আর হতে পারে না। এমনিতে এবারের বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি। নিউজিল্যান্ডের কাছে হার, আর আফগানিস্তানের বিপক্ষে তীব্র লড়াইয়ের পর জয়, আত্মবিশ্বাসটা ছিল তাদের যথেষ্ট নড়বড়ে। কিন্তু মাশরাফি বিন মুর্তজার প্রথম ওভারেই এনামুল হকের কল্যাণে তাদের মনে হওয়াটা স্বাভাবিক যে এই ম্যাচে অন্তত ভাগ্যদেবী তাদের সঙ্গেই আছে।
মাশরাফির প্রথম ওভারটি ছিল দুর্দান্ত। লাহিরু থিরিমান্নে তাঁর বিপক্ষে বেগ পাচ্ছিলেন যথেষ্টই। তৃতীয় বলটিতেই তিনি পরাভূত হয়েছিলেন সরাসরিই। অ্যাঙ্গেল করে বেরিয়ে যাওয়া চতুর্থ বলটিতে ব্যাট পেতে দিলেন থিরিমান্নে। কানায় লেগে তা সোজা চলে গেল স্লিপে। বল ছিল পুরোপুরি এনামুলের নাগালের মধ্যেই। তালুবন্দী করাটাই কেবল বাকি। কিন্তু এনামুল কী করলেন! সহজ ক্যাচটি চারবারের প্রচেষ্টাতেও হাতের মুঠোয় নিতে পারলেন না তিনি। দুর্ভাগ্য আর কাকে বলে!
এনামুলের মিসটি যে কতটা মূল্যদায়ী ছিল, তার প্রমাণ রেখেছে লঙ্কান ওপেনাররা। প্রথম ওভারেই যেখানে সাজঘরে ফেরার কথা ছিল ​থিরিমান্নের, সেখানে থিরিমান্নে ফিরলেন নিজের ফিফটি পূরণ করেই, দলীয় ১২২ রানের মাথায়। রুবেল হোসেনের বলে থার্ডম্যানে তাসকিন আহমেদের চমৎ​কার এক ক্যাচেই শেষ হয়েছে এই বাঁহাতি ব্যাটসম্যানের ইনিংস।
স্টারস্পোর্টসের ধারাভাষ্যকার হার্শা ভোগলে এনামুল হকের ফেলে দেওয়া ক্যাচটি নিয়ে একটি চমৎ​কার মন্তব্য করেছেন। রিপ্লে দেখানোর সময় হার্শা বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে এনামুল ক্যাচটি ধরার চেয়ে ক্যাচ ধরে সে কীভাবে উদযাপন করবে, সেটা ভাবতেই ব্যস্ত ছিল।’
হার্শার এই অনুমান সত্যি হলে সেটা বাংলাদেশের জন্য সত্যিই দুর্ভাগ্যজনক।j1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.