সর্বশেষ

স্টাফদের জন্য ত্যাগ শিকার করছেন বেগম খালেদা জিয়া

গুলশানে নিজ কার্যালয়ে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কয়েকদিন ধরে অভুক্ত রয়েছেন। তার সঙ্গে থাকা দলের নেতা ও স্টাফরা না খেয়ে থাকার কারণে তাকেও অভুক্ত থাকতে হচ্ছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করেছেন অষ্টম জাতীয় সংসদের বিএনপিপন্থী সাবেক ১৭৯ জন সংসদ সদস্য।

যুক্ত বিবৃতিতে তারা বলছেন, ‘আমরা জানতে পেরেছি, সরকার পরিকল্পিতভাবে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে।
অবরুদ্ধ নেতা ও স্টাফরা না খেয়ে থাকায় সাবেক এ প্রধানমন্ত্রী নিজেও কয়েকদিন ধরে অভুক্ত অবস্থায় রয়েছেন।’

দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকের স্বাক্ষর সম্বলিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার সঙ্গে ‘এরূপ আচরণ’ বেআইনী, অগণতান্ত্রিক ও সংবিধান বিরোধী।

বিবৃতিতে তারা বলেন, দেশের বর্তমান ‘রাজনৈতিক অচলাবস্থা’ নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগই একমাত্র পথ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে সংসদ সদস্যরা বলেন, অবিলম্বে খালেদা জিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে নিজের নিরাপদ প্রস্থানের পথ বেছে নিন, জাতিকে মহাবিপর্যয়ের হাত থেকে রক্ষা করুন।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.