সাবেক প্রেসিডেন্ট ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, চলমান সংকট সমাধানে আলাপ আলোচনা করতে হবে। সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন। আলোচনার মূল কথা হবে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন। এসময় তিনি তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানান। আজ শনিবার দুুপুরে কুড়িল বিশ্বরোডে দলের কার্যালয়ে অনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের দাবিতে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ প্রতীকী অনশন কর্মসূচিতে বসেন। বেলা ১১টা থেকে শুরু হওয়া প্রতীকী অনশন চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। এসময় তিনি আরও বলেন, আজকে যা কিছু ঘটছে তার একমাত্র কারণ হচ্ছে ৫ই জানুয়ারির নির্বাচন। বৃহত্তর স্বার্থের জন্য প্রধানমন্ত্রীর হৃদয়কে বড় করতে হবে। পেট্রলবোমা ও ক্রসফায়ারের যেসব ঘটনা ঘটছে তাতে আওয়ামী লীগ ও বিএনপির লোকজন ধরা পড়ছে। একজন বিচারপতিকে প্রধান করে তদন্ত কমিটি করে এর সুষ্ঠ তদন্তের আহ্বান জানান সাবেক এ প্রেসিডেন্ট।
আপনি কি মনে করেন ব্লগার অভিজিৎ হত্যার পিছনে জামায়াত-শিবিরের হাত আছে?
আমাদের সম্পর্কে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন