সর্বশেষ

চলচ্চিত্রকে বিদায় জানিয়ে গানের পথে মাহিয়া মাহি

চলচ্চিত্র ছেড়ে এবার গান ধরেছেন ঢালিউডের ব্যস্ত নায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি ফেসবুকে চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই ঢালিউড তারকা। এই বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। প্রেমঘটিত কারণেই চলচ্চিত্র ছাড়ছেন বলে মনে করা হচ্ছে। যাই হোক এসব পুরনো হয়ে যাওয়া খবরের মধ্যে নতুন খবর হলো চলচ্চিত্র ছাড়লেও গানে ফিরছেন তিনি। এবার যুক্তরাষ্ট্রে বসেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে তাকে গান গাইতে দেখা যায়। গানটি কাকে উদ্দেশ্য করে গেয়েছেন তা স্পষ্ট নয়।
তাঁর ফেসবুক আইডির শেষ কয়েকটি স্ট্যাটাস দেখে ধারণা করা হয়, প্রেমঘটিত কারণেই চলচ্চিত্র ছাড়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই প্রেমিক কে, কার প্রতি অভিমান করে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন সে ব্যাপারে সুস্পষ্ট কিছু জানা যায়নি। গত ২৮ জানুয়ারির একটি স্ট্যাটাসে মাহি লেখেন, 'ভালোবাসা তুমি ভালো থেকো তোমার ভালোবাসার কাছে... আমার ভালোবাসাকে কবর দিয়ে এলাম এইতো এই ভোরবেলায়, সবার অজান্তে খুব গোপনে।' পরদিন ২৯ জানুয়ারি আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন, 'অনেকগুলো দিন তুমি ঘোরের ভেতর থাকবে, তারপর একদিন তোমার ঘোর কাটবে আর তুমি একলা হয়ে যাবে...বাকিটুকু জীবন তুমি একলাই কাটাবে... একটা মাহিহীন জীবন...আর এটাই তোমার শাস্তি।' একই দিন আরেকটি স্ট্যাটাসে মাহি লেখেন, "ঠিক আজকে থেকে তোমার ওপর আমার আর কোনো অভিযোগ নেই। কারণ গতকাল পর্যন্ত আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তুমি ছিলে, আমার থেকেও বেশি প্রিয় আর আপন ছিলে, আমার থেকেও বেশি ভালোবাসার মানুষ ছিলে... কিন্তু এখন আমার জন্য সবচেয়ে এবং একমাত্র গুরুত্বপূর্ণ মানুষ হলাম 'আমি' আর আমার 'পরিবার'..."।
যে ভিডিওটি পোস্ট করা হয়েছে সেখানেও একজনকে উদ্দেশ্য করে গানটি গেয়েছেন। গান শেষে একটা চুমু ছুড়ে দিয়ে বলেন আমার সব বন্ধুদের জন্য। কিন্তু সবকিছুই ধোঁয়াশা।
গত গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এর পরপরই ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে জানান ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া 'অগ্নি-২' তার শেষ ছবি। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বিবিএ ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.