বিশ্বকাপ ক্রিকেটের সময় টুইটার অনুরাগীদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে
গ্রামীণফোন। এ সময়ে দেশ সেরা এই অপারেটরটির গ্রাহকরা বিনামূল্যে টুইটার
ব্যবহার করতে পারবেন।
গত বৃহস্পতিবার থেকে ডাটা চার্জ ছাড়াই টুইটার ব্যবহারের এ সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। এটি চলবে ৩১ মার্চ পর্যন্ত। এ উদ্যোগের ফলে তারা বিশ্বকাপের বিভিন্ন তথ্য পেতে পারেন টুইটের মাধ্যমে।
টুইটারের সঙ্গে একটি সহযোগিতামূলক চুক্তির মাধ্যমে গ্রামীণফোন এ উদ্যোগ নিয়েছে।
এমনকি অফারের আওতায় টুইটার একাউন্ট ছাড়াও গ্রাহকরা ক্রিকেটের স্কোর ও ধারাবিবরণীসহ ক্রিকেটিয় বিভিন্ন তথ্য জানতে পারবেন twitter.com/i/cricket ঠিকানায় গিয়ে।
হ্যাশট্যাগ #CWC15 এর মাধ্যমে ব্যবহারকারী টুইটারের নতুন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টাইমলাইন ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড বা আইওএস এ টুইটার অ্যাপ বা twitter.com/i/cricket-এর মাধ্যমে মোবাইল ওয়েবে। ব্যবহারকারীরা এ সময় প্রতিটি ম্যাচের হ্যাশট্যাগ যেমন #INDvPAK অথবা #BANvAFG ব্যবহার করে বিশেষ টাইমলাইন ব্যবহার করতে পারবেন।
এ টাইমলাইনে খেলোয়াড়, ধারাভাষ্যকার এবং অন্যান্য তারকাদের সঙ্গে যোগাযোগ, বিশেষ ছবি ও ভিডিও দেখা এবং সর্বশেষ খেলার খবর জানতে পারবেন ব্যবহারকারীরা।
একই সঙ্গে সব গ্রাহক বিনামূল্যে আইসিসির অফিসিয়াল টুইটার একাউন্ট @ICC বা বাংলাদেশ টাইগারস @BCBTigers, অধিনায়ক মাশরাফি মর্তুজা @ImMashrafe, মুশফিকুর রহিম @mushfiqur15, আন্তর্জাতিক লিজেন্ড ভিভ রিচার্ডস @vivrichards56 এবং শেন ওয়ার্ন @ShaneWarne এর একাউন্ট ফলো করতে পারবেন।
গ্রামীণ ফোনের প্রেস বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে টুইটারের দক্ষিণ এশীয় বিজনেস ডেভেলপমেন্ট প্রধান রবিচন্দ্রন ভাসকরন বলেন, এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা সরাসরি বিশ্বকাপের সঙ্গে যুক্ত থাকতে পারবে।
FR

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন