প্রত্যয় ডেস্কঃ
দৃর্বত্তদের ছোঁড়া পেট্রোল বোমা হামলার ৩৬ দিন পর মারা গেলেন কাহালুর ট্রাকের হেলপার জাহাঙ্গীর আলম জিলাদার । শুক্রবার রাত ৩ টার দিকে ঢাকা বার্ণ ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।
নিহত ট্রাক হেলপার জাহাঙ্গীর আলম জিলাদার কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সায়েদ আলীর পুত্র। তার মৃত্যুর খবর শুনে গ্রামের শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য যে, গত ২৩ জানুয়ারী রাত সাড়ে ৮ টার দিকে বগুড়া চারমাথা নিশিন্দারা এলাকায় দৃর্বত্তদের পেট্রোল বোমা হামলায় ট্রাক চালক মাসুদ (৩০) ও হেলপার জাহাঙ্গীর আলম জিলাদার দগ্ধ হন। তাদেরকে প্রথমে বগুড়া শজিমেক হাসপাতালে এবং রাতেই ঢাকা বার্ণ ইউনিট হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাক চালক মাসুদ কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ভোলতা গ্রামের মৃতঃ দবির উদ্দিনের পুত্র। এ রিপোট লেখা পর্যন্ত নিহত জাহাঙ্গীর আলম জিলাদার এর মরাদেহ তার গ্রামের বাড়ীতে পৌঁছেনি।
এম৩১

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন