প্রথম বাংলাদেশি হিসেবে ক্রিকেটের তিন ফরমেটের সেরা সাকিব আল হাসান চার হাজারি ক্লাবে অন্তর্ভুক্ত হয়েছেন।বুধবার এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে তিনি আফগানিস্তানের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন।
শেষ পর্যন্ত সাকিব ৫১ বলে ৬ চার এক ছক্কায় ৬৩ রান করে হিট আউট হন। এর আগেই তিনি বাংলাদেশের ইনিংসের ৪২.১ ওভারে বলে চার হাজারি ক্লাবে প্রবেশ করেন। হামিদ হোসেনের প্রথম বলে তিনি এক রান নিয়ে এই কৃতিত্ব অর্জন করেন।
ফলে ১৪২ ওয়ানডে থেকে সাকিবের সংগ্রহ এখন ৪,০৪০ রান। ৩৪.৮২ গড়ে তিনি এই রান করেছেন। তার পরেই আছেন ওপেনার তামিম ইকবাল। ১৩৬ ম্যাচে ৩,৯৯০ রান করেছেন তিনি, ২৯.৭৭ গড়ে। এই ম্যাচে তামিম করেন ১৯ রান।j1

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন