বুন্দেস লিগায় আবারও গোল উৎসবে প্যাডারবর্নকে ভাসিয়েছে পেপ
গার্দিওয়ালার বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে সফরকারীরা প্যাডারবর্নকে ৬-০
গোলে পরাজিত করে।দলের পক্ষে এরিয়েন রোবিন এবং রবার্ট লেভানডস্কি দুটি করে এবং ফ্রাঙ্ক রিবেরি ও ওয়েসার বাকি দুটি গোল করেন।
এর আগে গত সপ্তাহে হাম্বার্গার এসভিকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছিল বায়ার্ন মিউনিখ। প্যাডারবর্নের বিপক্ষে প্রথমার্ধের শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলে ২৪ মিনিটে গোল আদায় করে নেয় বায়ার্ন মিউনিখ।
বুন্দেস লিগায় আবারও গোল উৎসবে প্যাডারবর্নকে ভাসিয়েছে পেপ গার্দিওয়ালার বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে সফরকারীরা প্যাডারবর্নকে ৬-০ গোলে পরাজিত করে।
দলের পক্ষে এরিয়েন রোবিন এবং রবার্ট লেভানডস্কি দুটি করে এবং ফ্রাঙ্ক রিবেরি ও ওয়েসার বাকি দুটি গোল করেন।
এর আগে গত সপ্তাহে হাম্বার্গার এসভিকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছিল বায়ার্ন মিউনিখ। প্যাডারবর্নের বিপক্ষে প্রথমার্ধের শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলে ২৪ মিনিটে গোল আদায় করে নেয় বায়ার্ন মিউনিখ।
বোবেনের সহায়তায় প্রথম গোল করে লেভানডস্কি। ৩৭ মিনিটে ফ্রাঙ্ক রিবেরির পাস থেকে তিনিই ব্যবধান বাড়ান। প্রথমার্ধ ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে রোবেনকে ট্যাকল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্যাডারবর্ন ডিফেন্ডার ফ্লোরিয়ান হার্থার্জ। স্পট কিক থেকে গোল আদায় করে নেন রোবেন। ৭২ মিনিটে রোবেনের বাড়ানো বল জালে জড়িয়ে ব্যবধান ৪-০ করেন রিবেরি।
৮৬ মিনিটে রিবেরির পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রোবেন। এর আট মিনিট আগে ৭৮ মিনিটে দলের হয়ে পঞ্চম গোলটি করেন তরুণ জার্মান ডিফেন্ডার মিচেল ওয়েসার।
বোবেনের সহায়তায় প্রথম গোল করে লেভানডস্কি। ৩৭ মিনিটে ফ্রাঙ্ক রিবেরির পাস থেকে তিনিই ব্যবধান বাড়ান। প্রথমার্ধ ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে রোবেনকে ট্যাকল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্যাডারবর্ন ডিফেন্ডার ফ্লোরিয়ান হার্থার্জ। স্পট কিক থেকে গোল আদায় করে নেন রোবেন। ৭২ মিনিটে রোবেনের বাড়ানো বল জালে জড়িয়ে ব্যবধান ৪-০ করেন রিবেরি।
৮৬ মিনিটে রিবেরির পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রোবেন। এর আট মিনিট আগে ৭৮ মিনিটে দলের হয়ে পঞ্চম গোলটি করেন তরুণ জার্মান ডিফেন্ডার মিচেল ওয়েসার। j1

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন