অস্ট্রেলিয়া ছেড়ে এবার এই নিউজিল্যান্ডের উদ্দেশ্যেই পাড়ি জমাচ্ছেন ক্রিকেটাররা। আগামীকাল সকালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ছেড়ে মাশরাফি বিন মুর্তজার দল চলে যাবেন নিউজিল্যান্ডের নেলসনে।
সেখানকার স্যাক্সটন ওভালে আগামী পাঁচ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্বকাপে নিজেদের অভিষেক টুর্নামেন্টে গত ১৯৯৯ সালে এই স্কটল্যান্ডকে হারিয়েই জয়ের খাতা খুলেছিল দলটি। এর বাদে দলটির সাথে মোট তিন বারের প্রতিদ্বন্দীতার প্রত্যেকটিতেই জয়ী দলের নাম বাংলাদেশ।
তবে, দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগেও সতর্ক বাংলাদেশ। একদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ রানে হারের পর মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, ‘আগামী ম্যাচে ভুল শুধরে ফেরার চেষ্টা থাকবে। আশা করি এটাই আমাদের টুর্নামেন্টের সবচেয়ে বাজে পারফরম্যান্স হবে।’
তবে, আপাতত বাংলাদেশের নিউজিল্যান্ড সফরটা খুব বেশি লম্বা হচ্ছে না। এক ম্যাচ খেলেই আবার ফিরতে হবে অস্ট্রেলিয়ায়। সেখানে আগামী নয় মার্চ অ্যাডিলেডে খেলতে হবে ইংল্যান্ডের বিপক্ষে। সেটা খেলে আবারও দৌঁড়াতে হবে নিউজিল্যান্ডে।
এম৩১

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন