সর্বশেষ

আবারো গেইল দানবের আত্নপ্রকাশ

 ২০১০ সালের এই দিনটাতেই শচীন টেন্ডুলকার বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছিলেন। এরপর থেকে বীরেন্দর শেবাগ একটি ও রোহিত শর্মা একাই দুটি ডাবল সেঞ্চুরি করেছেন একদিনের ক্রিকেটে।
 সেই ডাবল সেঞ্চুরির তালিকায় নাম লেখালেন আধুনিক ক্রিকেটের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ১৪৭ বলে ২১৫ রান করেছেন। ভয়ানক এই ইনিংসে ১০টি চার ও ১৬টি ছক্কা তার!

ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে ৫০ ওভারে করেছে মাত্র ২ উইকেট হারিয়ে ৩৭২ রান। বিনা রানে প্রথম উইকেট হারানোর পর ইতিহাস সেরা এই জুটি করেছেন গেইল ও স্যামুয়েলস। স্যামুয়েলন নিজেও ১৩৩ রানে অপরাজিত ছিলেন।

ক্রিকইনফোতে লেখা হয়েছে- প্রথম ‘নন-ইন্ডিয়ান’ ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরি।

আসলেই তাই; গেইল প্রথম অভারতীয় হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন। তবে দিনটা গেইল এতো ‘সরল’ একটা রেকর্ড করে কাটাননি। আরও এক গাদা রেকর্ড ঝুলিতে পুরে মাঠ ছেড়েছেন।

এক নজরে রেকর্ডগুলো এরকম:

১. ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা জুটি এলো গেইল ও স্যামুয়েলসের কাছ থেকে। এর আগে রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকার ১৯৯৯ সালে ৩৩১ রান যোগ করেছিলেন দ্বিতীয় উইকেটে। ফলে ৩৭২ রান করে গেইল-স্যামুয়েলস একাধারে যে কোনো উইকেট জুটির সর্বোচ্চ, দ্বিতীয় উইকেট জুটির সর্বোচ্চ ও বিশ্বকাপের সর্বোচ্চ রানের জুটির মালিক।

২. বিশ্বকাপে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান এখন গেইলের; প্রথম ডাবল সেঞ্চুরি তো বটেই। এর আগে সর্বোচ্চ রানের ইনিংসটির মালিক ছিলেন গ্যারি কার্স্টেন; ১৮৮ রান করেছিলেন তিনি

৩. এক ইনিংসে সর্বোচ্চ ১৬ ছক্কার রেকর্ডের মালিক এখন গেইলও। সঙ্গে আছেন এবি ডি ভিলিয়ার্স ও রোহিত শর্মা

৪. ক্রিস গেইল বিশ্বের একমাত্র ক্রিকেটার, যার টেস্টে ট্রিপল সেঞ্চুরি, ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি ও টি-টোয়েন্টিতে সেঞ্চুরি আছে।

৫. বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ক্রিস গেইলের

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.