শুক্রবার
সন্ধ্যায় উদ্ধার হওয়া ওই দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন গাজীপুর
সদরের আব্দুল মজিদের স্ত্রী সালেহা বেগম (৬০)।
হোতাপাড়া
পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনের গজারিয়াপাড়া অংশ থেকে সালেহার মৃতদেহ উদ্ধার করা হয়।
পরে মৃতদেহটি
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ সময়
নিহতের হাতের ভেতর রক্তমাখা একটি ব্লেডও পাওয়া যায় বলে জানান এসআই রফিকুল।
শ্রীপুর
মডেল থানার এসআই সোহরাওয়ার্দী হোসেন জানান, স্থানীয়রা বনের সাটিয়াবাড়ি অংশে লাকড়ি সংগ্রহ
গিয়ে এক অজ্ঞাত (৩০) নারীর লাশ দেখতে পায়।
খবর পেয়ে
সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ওই নারীর লাশটি উদ্ধার করে।
নিহতের
মাথায় আঘাতের চিহ্ন এবং পরনে গোলাপী রংয়ের সাদা-কালো চেকের সালোয়ার-কামিজ আছে বলে
জানান এসআই সোহরাওয়ার্দী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন