সর্বশেষ

ইনজুরিতে মুশফিক: পরীক্ষা চলছে

চোটের সঙ্গে গত বছর দেড়েক ধরেই ওঠাবসা চলছে মুশফিকুর রহিমের। এর আগে দুই দফা কাঁধে চোট পেলেও আজ খানিক আগেই, বাংলাদেশ সময় আনুমানিক সাড়ে দশটার দিকে নেটে ব্যাটিং করতে গিয়ে আঙুলে বেশ বড় ধরণের ইনজুরিতে পড়েছেন। অস্ট্রেলিয়া থেকে টিম ম্যানেজমেন্টের একটি সূত্র জানিয়েছে, এই মুহুর্তে মুশফিক মেলবোর্নের একটি হাসপাতালে আছেন। পরীক্ষার পর বোঝা যাবে, ঠিক কী অবস্থায় আছেন জাতীয় দলের এই টেস্ট অধিনায়ক।

একদিকে আল আমিন বিতর্কে জর্জরিত বাংলাদেশ দল মেলবোর্নে আজই প্রথম অনুশীলনে নেমেছিল। অনুশীলনে গিয়েই এই আঙুলের ধাক্কাটা পান দেশসেরা এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। দরীয় এক মুখপাত্র বলছিলেন, ‘কতোটা ইনজুরি হয়েছে, এই মুহুর্তে কিছুই বলতে পারছি না। হাসপাতাল থেকে এলে বোঝা যাবে।’

মুশফিক কোনো কারণে ফিট হয়ে উঠতে না পারলে তার বিকল্প হয়ে উঠতে হবে ওপেনার এনামুল হক বিজয়কে। তবে ব্যাটিংয়ে বাংলাদেশের জন্য যে এটা অনেক বড় ধাক্কা হবে, সন্দেহ নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.