নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না দেশে বিদেশে টেলিফোনে কথা বলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন বলে ধারণা করছে সরকার। তার সাথে তিনি সেনাবাহিনীকেও উস্কে দেওয়ার মতো কথা বার্তা বলছিলেন। তিনি জেনারেল ও চীফের সঙ্গেও এবিষয় নিয়ে কথা বলার অগ্রহ প্রকাশ
করেছেন। তার এই ষড়যন্ত্রের পেছনে আর কারা কারা রয়েছেন, সেই সঙ্গে নাগরিক সমাজের অন্য কেউ
সেনাবাহিনীর কোন কর্মকর্তার সঙ্গে কোন ধরনের যোগাযোগ করেছেন কি না, করে থাকলে তারা
কারা, মান্না, কেন সেনাবাহিনীর মতো একটি বাহিনীকে উস্কাতে গেলেন, এছাড়াও ঢাকা
বিশ্ববিদ্যালয়ে বিএনপিকে হল দলের নামে ঠিক কি ধরনের নাশকতার পরিকল্পনা করছিলেন তা
জানতে তাকে দশ দিনের রিমান্ডে নিতে চাইছে ডিবি পুলিশ। তার সঙ্গে সরকারের বির“দ্ধে ষড়যন্ত্রে
লিপ্ত অপারপরদেরকে সরকার বের করতে চাইছে। সেই হিসাবে তারা প্রস্তুত নিয়েছেন। আদালতে দশ
দিনের রিমান্ড আবেদন করবেন। আদালত রিমান্ড মঞ্জুর করলে তাকে রিমান্ডে নিয়ে তার পরিকল্পনার
ব্যাপারেও জানতে চাইবে। নাগরিক ঐক্যের ব্যানারে তিনি কি করতে চাইছেন সেটাও জানার চেষ্টা
করবে। তাকে জিজ্ঞাসাবাদের পর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর তার বির“দ্ধে
আরো মামলা হতে পারে। এদিকে তার ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনির“ল ইসলাম
সাংবাদিকদের জানিয়েছেন, মাহমুদুর রহমান মান্নাকে আজ বুধবার দুপুরের আদালতে নেওয়া
হবে। সশস্ত্র বাহিনীকে উস্কানি দিয়ে একটি আইনানুগ সরকার উৎখাতের ষড়যন্ত্রকারী হিসেবে
তার বির“দ্ধে মামলা হয়েছে গুলশান থানায়। এই মামলায় মান্নাকে আদালতে উপস্থিত করানো হবে।
পুলিশ তার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করবে। মনির“ল ইসলাম আরো বলেন, তাকে
রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদে সব কিছু জানা যাবে।
উল্লেখ্য যে, রোববার মান্নার দুটি অডিও প্রকাশিত হয়। সেখানে তিনি সেনাবাহিনীর জেনারেলদের
সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়াও খোকোর সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদালয়ে হল
দখল নিয়েও কথা বলেছেন। এই ঘটনার পর মঙ্গলবার রাতে তাকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে আসে।
এরপর ২২ ঘন্টা তার কোন হদিস মিলেনি। ২২ ঘন্টা পর মঙ্গলবার রাত ১
২টা ২৫ মিনিটে গুলশান থানা
পুলিশের কাছে তাকে হস্তান্তর করে র্যাব। পরে রাত সোয়া ১টার দিকে মান্নাকে ঢাকা মহানগর
গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। এদিকে র্যাব তাকে আটক করার কথা স্বীকার
করেছে। তারাই তাকে গুলশান থানায় হস্তান্তর করে। এরপর গুলশান থানায় তার বির“দ্ধে সেনাবাহিনীকে
উস্কে দেওয়ার ঘটনায় মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের কাছে তাকে
হস্তান্তর করা হয়েছে। ওই মামলার তদন্ত করবে ডিবি পুলিশ।
পুলিশের কাছে তাকে হস্তান্তর করে র্যাব। পরে রাত সোয়া ১টার দিকে মান্নাকে ঢাকা মহানগর
গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। এদিকে র্যাব তাকে আটক করার কথা স্বীকার
করেছে। তারাই তাকে গুলশান থানায় হস্তান্তর করে। এরপর গুলশান থানায় তার বির“দ্ধে সেনাবাহিনীকে
উস্কে দেওয়ার ঘটনায় মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের কাছে তাকে
হস্তান্তর করা হয়েছে। ওই মামলার তদন্ত করবে ডিবি পুলিশ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন