পুলিশ বলছে, আটক মো. মহিউদ্দিন (২৫) যুবদলের কর্মী। তবে সংগঠনে তার পদবির
বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি।
মহানগর পুলিশের সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম বলেন, রোববার সকালে
তেজগাঁও থানা এলাকার কাজীপাড়া গার্ডেন রোডের একটি বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে
মহিউদ্দিনকে আটক করা হয়।
“এ সময় ওই বাসা থেকে দুটি পেট্রোল বোমা, চারটি হাতবোমা, পেট্রোল ও বোমা
তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।"
বিএনপি-জামায়াত জোটের ডাকা অবরোধে নাশকতা চালানোর জন্য মহিউদ্দিন সেখানে বোমা
তৈরি করছিল বলে পুলিশ কর্মকর্তা ইফতেখারুল জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন