মিসরের রাজধানী কায়রোতে ফুটবল সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর
সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছে। এছাড়া সংঘর্ষে আরো অন্তত ২০ জন আহত
হয়েছে।
গতকাল রাতে জামালেক ফুটবল ক্লাব ও ইএনপিপিআই এর মধ্যে প্রিমিয়ার লিগের ম্যাচ শুরু হওয়ার আগে এয়ার ডিফেন্স স্টেডিয়ামের বাইরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
জামালেকে'র সমর্থকরা বিনা টিকেটে বলপূর্বক স্টেডিয়ামে প্রবেশ করার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। সহিংস সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাঙ্গামার সময় পদদলিত অনেক মানুষ শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। বাইরে সংঘর্ষ চললেও স্টেডিয়ামের ভিতরে খেলা স্বাভাবিক গতিতে এগিয়ে যায় এবং ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। জাতীয় লিগ চ্যাম্পিয়নশিপ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন