প্রতিপক্ষের জালে গোলের পর গোল করে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি
আর ব্রাজিল অধিনায়ক নেইমার। মাঠে তাদের বোঝাপড়াটা ক্রমেই ভালো হচ্ছে বলে
মনে করেন বার্সেলোনার তারকা নেইমার। ব্রাজিল তারকা জানালেন, ক্লাবে এবং
ক্লাবের বাইরে সমানভাবে মেসিই তার প্রিয় বন্ধু।
লা লিগার সর্বশেষ ম্যাচে মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন নেইমার। ম্যাচ শেষে তিনি বলেন, খুব আনন্দ অনুভব করছি আমি। লিওর পাশে এভাবে খেললে ম্যাচটি অনেক সহজ হয়ে দাঁড়ায়। সে শুধু আমার সতীর্থ নয়, সে আমার ভালো বন্ধুও বটে।
তিনি আরও যোগ করেন, বার্সায় খেলার সময় কিছু কিছু সময় আসে যখন আপনি বেশ স্বাচ্ছন্দেই খেলতে পারেন। গত ম্যাচে আমি একটি পেনাল্টি শট মিস করেছি। তবে, এ ম্যাচে মেসি ঠিকই প্রতিপক্ষের জালে (পেনাল্টি শট থেকে) বল জড়িয়েছে। যা একদমই স্বাভাবিক মনে হল।
মেসি আর সুয়ারেজের পাশে খেলা চালিয়ে যাওয়ার প্রসঙ্গে নেইমার বলেন, আমি মেসি আর সুয়ারেজের সঙ্গে জুটি বেধে খেলতে পেরে বেশ গর্ব অনুভব করছি। পেদ্রোর পাশে খেলেও আমি সমান খুশি। তবে, মেসিই আমার কাছের বন্ধু, সেই আমার সেরা বন্ধু।
লা লিগার সর্বশেষ ম্যাচে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে স্বাগতিকদের বিপক্ষে আতিথ্য নিয়েছিল লেভান্তে। লুইস এনরিকের বার্সা এ ম্যাচে লেভান্তেকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলের ব্যবধানে। দলের সেরা তারকা লিওনেল মেসি, নেইমার আর সুয়ারেজ গোল করেন। যেখানে মেসি হ্যাটট্রিক পূর্ণ করেন।j1

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন