সর্বশেষ

এবার ভারতে নারী পর্যটক ধর্ষনের শিকার

ডেস্কঃ
 ভারতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন ২০ বছরের এক জাপানি ছাত্রী। তিনি ধর্ষিতা হয়েছেন এক টুরিস্ট গাইডের হাতে। রাজস্থান প্রদেশের জয়পুর শহরের কাছে ওই ঘটনা ঘটে বলে সোমবার এনডিটিভি জানিয়েছে।

এ ঘটনায় স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এফআইআরে বলা হয়েছে, রাজস্থানের ডুডু নামক এলাকায় ওই জাপানি নারীকে জোরপূর্বক ধর্ষণ করেছে স্থানীয় এক টুরিস্ট গাইড। জয়পুরে বেড়াতে এসে ওই গাইডের সঙ্গে তার পরিচয়। ঘটনার দিন গাইডের সঙ্গে তিনি জয়পুর থেকে ৬৩ কিলোমিটার দূরের ডুডু এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। কিন্তু মাঝপথে ওই ঘটনা ঘটে।

ভারতে ধর্ষণ কোনো নতুন ঘটনা নয়। ৯০ বছরের বৃদ্ধা থেকে শুরু করে ৫ বছরের শিশুরাও দেশটিতে হরহামেসাই যৌন নিপীড়নের শিকার হয়ে থাকেন। রেহাই পান না দেশটিতে বেড়াতে আসা বিদেশি নারী পর্যটকরাও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.