সর্বশেষ

শুধু স্তন চেপে ধরাতেই বরখাস্ত নয়:জার্মান আদালত।

জার্মানির এক আদালত সম্প্রতি রায় দিয়েছে, কর্মক্ষেত্রেকোনোনারীকর্মচারীর স্তন যদি কোনো পুরুষ কর্মী চেপে ধরেন, তাহলেতাঁকেচাকরিথেকেবরখাস্ত করা যায় না। জার্মানির এক গ্যারেজের মিস্ত্রি, সেখানকারই এক সাফাইকর্মীর স্তন চেপে ধরেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর, সেই মেকানিকের চাকরি চলে যায়। আদালতের এই রায়ের পর ৩৭ বছর বয়সী সেই মিস্ত্রিকে ফের কাজে পুনর্বহাল করতে হবে গ্যারেজ মালিককে। ২০১২ সালে ক্ষণিকের পাগলামির জন্যে, সেই মিস্ত্রি ২৬ বছর বয়সী এক নারী সাফাইকর্মীর স্তন চেপে ধরেন। পরে তাঁর কাছে ক্ষমা চেয়ে নিয়ে, জরিমানা বাবদ তাঁকে টাকাও দেন সেই মিস্ত্রি। কিন্তু অবশেষে তাঁকে চাকরি খোয়াতে হয়। বিচারক আজ তাঁর রায় বলেছেন, এ ক্ষেত্রে পরিস্থিতি বিচার করে তবেই, একজনকে চাকরি থেকে বরখাস্ত করা উচিত্। তবে এই রায়ের পরিপ্রেক্ষিতে গ্যারেজ মালিক বলেছেন, তাঁরা এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের লেইপজিগের এক শ্রমিক আদালতে মামলা দায়ের করবেন।
mt

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.