সর্বশেষ

শুধু সাকিবের সাথে একটি সেলফির জন্য

প্রত্যয় ডেস্ক,ব্রিসবেনঃ
ব্রিসবেনে তখন তুমুল বৃষ্টি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ তখনও বাতিলের ঘোষণা হয়নি। এমন সময়ে ড্রেসিং রুমের একধার দিয়ে এগিয়ে আসলেন সাকিব আল হাসান। তাকে দেখেই শোরগোল পড়ে গেলো গ্যালারির দর্শকদের মধ্যে। কারণ একটাই, সাকিবের সঙ্গে একটি সেলফি।

গ্যালারি থেকে ওই অবস্থাতেই মুহুর্মুহু কান ফাটানো চিৎকার, ‘সাকিব! সাকিব!’। তবে সাকিব যতটুকু পেরেছেন ভক্তদের আবদার রক্ষা করতে চেস্টা করেছেন।

শুধু গ্যালারিই নয়, প্রেস বক্স কিংবা ধারাভাষ্যকার। সব্বার কাছেই আগ্রহের কেন্দ্রবিন্দু সাকিব আল হাসান। লাঞ্চের টেবিলে কান পাতলেই শোনা যাচ্ছিলো 'সাকিব! সাকিব! রব'। আরো ভালো করে খেয়াল করলে দেখা যাবে, সেই শোরগোল আসছিলো মার্ক ওয়াহ ও ব্রেট লির টেবিল থেকে। চোখ গোল গোল করে মার্ক ওয়াহ ত্যো বলেই দিলেন, 'ও সাকিব! ও তো কদিন আগেই বিগ ব্যাশে চমকে দিয়ে গেছে।'

শেষপর্যন্ত ব্যাট বল হাতে সাকিবের জন্যে আর গলা ফাটানো হয়নি দর্শকদের। তার আগেই বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। তাতে করে একটি পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।

- See more at: http://www.priyo.com/2015/02/22/135080S.html#sthash.Ljroqu1u.dpuf-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.