সর্বশেষ

সারাদেশে ২৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও মহাসড়কের যানবাহনের নিরাপত্তা দিতে ঢাকাসহ সারাদেশে ২৫২ প্লান্টুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।     
 বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মুহসীন রেজা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ১৬ প্লাটুন ও সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে ২৩৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

মুহসীন রেজা আরও জানান, ২৩৬ প্লাটুন বিজিবি সদস্যের মধ্যে ঢাকায় ৬ প্লাটুন, ঢাকার বাইরের আইনশৃঙ্খলা রক্ষার্থে থাকবে ১১১ প্লাটুন। মহাসড়কে আরও ১১৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রাখা হবে। এ ছাড়া সারাদেশে মোতায়েনের জন্য আরও ৭২ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.