প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’ ছবির ফলাফল যাই হোক না কেন, ছবির নায়িকা
পরীমনি কিন্তু সফল হয়েছেন। প্রদর্শকদের বিচারে দর্শকরা পরীমনিকে গ্রহণ
করেছেন। প্রথম ছবিতে অভিনয়ে কিছুটা দুর্বলতা থাকলেও পরীমনি উৎরে গেছেন
গ্ল্যামার এবং নায়িকাসুলভ বেশ কিছু গুণাবলী থাকার কারণে। ফলে অদেখা
পরীমনিকে নিয়ে যে দোলাচলটা ছিল সেটা কিন্তু কেটে গেছে। নির্মাতারাও
পরীমনিকে নিয়ে বেশি করে ভাবতে শুরু করেছেন।
নির্মাতাদের এই ভাবনাকে আরও গতিময় করতে পরীমনি এবার আসছেন তার দ্বিতীয় ছবি ‘পাগলা দিওয়ানা’ নিয়ে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবিতে পরীমনির নায়ক সুদর্শন শাহরিয়াজ। মিজানুর রহমানের প্রযোজনা এবং পুতুল কথাচিত্রের পরিবেশনায় ‘পাগলা দিওয়ানা’ আগামী ৩রা এপ্রিল ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে।
এ ছবিতে আরও চমৎকারভাবে পরীমনি দর্শকদের সামনে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনেক হিট ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন।
তিনি বলেন, রোমান্টিক অ্যাকশন ছবিতে একজন নতুন নায়িকাকে দর্শকরা যেভাবে পছন্দ করেন, ‘পাগলা দিওয়ানা’ ছবিতে পরীমনিকে সেভাবেই উপস্থাপন করা হয়েছে। আমার বিশ্বাস, এ ছবিতেই পরীমনির মধ্যে একজন অন্যতম সেরা নায়িকাকে খুঁজে পাবে চলচ্চিত্র শিল্প।
কোন ছবি মুক্তির আগে ব্যাপক হারে আলোচিত হওয়া নায়িকা পরীমনি সম্প্রতি দর্শকদের অভিবাদন জানিয়েছেন নতুন পরিচালক শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ দিয়ে। এ ছবিতে পরীমনি সবার নজর কাড়তে সমর্থ হয়েছেন। এখন আসছেন ‘পাগলা দিওয়ানা’ নিয়ে। আগামীতে আসবেন, ‘রানা প্লাজা’, ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘ধূমকেতু’, ‘নগর মাস্তান’, ‘ইনোসেন্ট লাভ’, ‘পুড়ে যায় মন’, ‘লাভার নাম্বার ওয়ান’সহ বেশ কিছু ছবি নিয়ে। এসব ছবি পরীমনিকে তার কাক্সিক্ষত অবস্থানে নিয়ে যাবে। আর পরীমনি নিজেও চলচ্চিত্রের জন্য ভাল করতে পারবেন এমন প্রত্যাশা সবার। ‘পাগলা দিওয়ানা’ দিয়েই প্রত্যাশা পূরণের যাত্রা শুরু হবে এমন আশা প্রযোজক মিজানুর রহমানের।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন