সর্বশেষ

পরমাণু বোমায় পাকিস্তান এগিয়ে ভারত থেকে!

পরমাণু বোমা বিষয়ক সংস্থা 'বুলেটিন অব অ্যাটোমিক সায়েন্টিস্ট' জানিয়েছে নয়াদিল্লির তুলনায় ইসলামাবাদের  অস্ত্র গুদামে  ১০টি পারমাণবিক বোমা বেশি রয়েছে।
গত ৫০ বছরের বেশি সময় ধরে বুলেটিন অব অ্যাটোমিক সায়েন্টিস্ট বিশ্বকে পরমাণু বোমা, জলবায়ু পরিবর্তন, বিশ্বে সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠা সংক্রান্ত নানা তথ্য দিয়ে আসছে।
এ সংস্থার নিউক্লিয়ার নোটবুকে বলা হয়েছে, ১৯৯৮ সালে মাত্র তিন সপ্তাহের ব্যবধানে পরমাণু বোমার পরীক্ষা করে ভারত ও পাকিস্তান। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় পরমাণু বোমা তৈরির প্রতিযোগিতা শুরু হয়। ২০০২ সাল থেকেই ভারতের চেয়ে ১০টি পরমাণু  বোমা বেশি রয়েছে পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারে। অবশ্য ১৯৯৯ সালে দু’দেশের পরমাণু বোমার সংখ্যা ছিল মাত্র আটটি।
সংস্থাটির হিসাব অনুযায়ী , ভারতের অস্ত্র ভাণ্ডারে রয়েছে ১১০টি এবং পাকিস্তানে রয়েছে ১২০টি পারমাণবিক বোমা। এছাড়া গ্রাফ অনুযায়ী আমেরিকা ও রাশিয়ার কাছে রয়েছে পাঁচ হাজার, ফ্রান্সের তিনশ , চীনের কাছে ২৫০, ‍যুক্তরাজ্যের কাছে ২২৫ এবং ইসরাইলের কাছে ৮০ টি পারমাণবিক অস্ত্র রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.