সর্বশেষ

হ্যাপির হৃদয়ে রুবেলের জন্য ভালোবাসা

সত্যিকারের ভালোবাসা বুঝি বেকেই বলে। শত বাধা, শত উপেক্ষা তারপরেও যেন প্রেম হারিয়ে যায় না। শেষ হয়ে যায় না। অন্তত চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপির ফেসবুকের পোস্ট গুলো তাই বলছে। যেদিন বাংলাদেশের খেলা থাকে সেদিন হ্যাপি চান বাংলাদেশ জিতুক। আবার এটাও চান যে রুবেল ভালো করুক, ৫ উইকেট পাক।

যেই হ্যাপি বিশ্বকাপে রুবেলের অংশগ্রহণের বিরুদ্ধে ছিলেন, আর এজন্য আদালতের শরণাপন্ন হয়েছিলেন সেই হ্যাপি এখন রীতিমতো রুবেলের মঙ্গল চান। রুবেল বিশ্বকাপে ভালো করুক এটাই চান।

স্কটল্যান্ডের সাথে বাংলাদেশের খেলায় হ্যাপি তার ফেসবুকে লিখেন 'আজকের ম্যাচের জন্য অনেক দোয়া করি, আশাকরি বাংলাদেশ জিতবে। এবং এটাও দোয়া করি রুবেল যেন ৫ উইকেটসহ বাংলাদেশের জয়ে বড় একটা অবদান রাখতে পারে আমিন।' খেলার ফাঁকে আরেকবার লেখেন 'অল দ্য বেস্ট মাই হিরো।'

ম্যাচ শেষে গতকাল বিকালে তার ফেসবুক স্ট্যাটাসে রুবেলের উদ্দেশে লিখেন, 'মনে সাহস রাখ, নেক্সটে ভালো কিছু হবে ইনশাল্লাহ।' তিনি এটাও লিখেছেন ট্রু লাভ এমনই হয় হাজার বাধার মাঝেও মনের এক কোনে লুকিয়ে থাকে।

এর আগে রুবেলের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতন মামলা না চালানোর সিদ্ধান্ত নেন নাজনীন আক্তার হ্যাপি। পাশাপাশি তিনি সাংবাদিকদের বলেন, রুবেল যদি তাকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে তিনি একদিন ফিরে আসবে। তিনি ভালোবাসার মানুষের কাছে হারতে চান বলেও উল্লেখ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.