সর্বশেষ

জামালপুরে ২০ দলের বিক্ষোভ

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও হরতাল- অবরোধের সমর্থনে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে ২০ দল। জেলার সরিষাবাড়িতে শিবিরের জেলা সভাপতি মুহাম্মদ আলীর নেতৃত্বে মিছিলটি আরামনগর বাজার বি এন পি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বি এন পির কার্যালয়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবিরের জেলা সভাপতি মুহাম্মদ আলী। প্রধান অতিথির বক্তৃতায় মুহাম্মদ আলী বলেন, বর্তমান অবৈধ সরকারের আজ পায়ের নিচে মাটি নেই। আন্দোলনে দিশেহারা হয়ে হত্যা, গুমের পথ বেছে নিয়েছে। তিনি অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী করে বলেন,অন্যথায় কোন শক্তিই এ অবৈধ সরকারকে টিকে রাখতে পারবেনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.